• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬৬  হাজার টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬৬  হাজার টাকা জরিমানা
মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬৬  হাজার টাকা জরিমানা

আমদানীকারক বাজারজাতকারীর সীল বিহীন অবৈধ বিদেশী পণ্য বিপনন করার অপরাধে মেহেরপুরের বড় বাজারের কেয়া স্টোর ও নিউ কেয়া স্টোরে অভিযান চালিয়ে ১৬ হাজার টাকা ও বেশি দামে সার বিক্রি করায় এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

উপ-পরিচালক সজল আহমেদ জানান, আমদানীকারক বাজারজাতকারীর সীল বিহীন অবৈধ্য বিদেশী পণ্য বিক্রি করে আসছে এ দুটি দোকানসহ মেহেরপুরের বিভিন্ন কসমেটিক ব্যবসায়ী ফলে সরকার একটি মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি সারের ডিলারের দেকানে অভিযান চালানো হয় এ সময় সারের দাম বেশি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ তিনটি প্রতিষ্ঠানকে ৬৬ হাজার টাকা জরিমান আদায় করা হয়। আর দ্রব্যমূল্য সহনীয় রাখতে ও অবৈধ্য ভেজাল পণ্যের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলার যুগ্ম আহবায়ক মোঃ তামিম ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category