• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সাংবাদিকদের ওরিয়েন্টেশন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১২ জুন, ২০২৩
মেহেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সাংবাদিকদের ওরিয়েন্টেশন
মেহেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সাংবাদিকদের ওরিয়েন্টেশন

শিশুদের দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে মৃত্যু ঝুঁকি কমানোর লক্ষ্যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলে আসছে। এর অংশ হিসেবে আগামি ১৮ জুন সারা দেশের ন্যায় মেহেরপুর জেলার শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় এবার ৬৮ হাজার ৬৫৭ জন শিশুকে খাওয়ানো হবে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল। ক্যাম্পেইন সফল করতে সোমবার দুপুরে মেহেরপুর সিভিল সার্জন সম্মেলন কক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সিভিল সার্জন ডা: জাওয়াহেরুল আনাম সিদ্দিকী বলেন, জেলার মোট ৪৬০ টি কেন্দ্রের মাধ্যমে ৯৪৮ জন স্বাস্থ্যকর্মী ভিটামিন এ ক্যাম্পসুল খাওয়ানোর কাজ করবেন। ৬-১১ মাস বয়সী ৮ হাজার ২৪৭ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাম্পসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৬০ হাজার ৪১০ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর সুস্থ্য জীবন গড়তে ১৮ জন স্ব স্ব কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান সিভিল সার্জন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category