• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে বৈধ কাগজপত্র ছাড়া মিলছে না জ্বালানি তেল

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
মেহেরপুরে বৈধ কাগজপত্র ছাড়া মিলছে না জ্বালানি তেল
মেহেরপুরে বৈধ কাগজপত্র ছাড়া মিলছে না জ্বালানি তেল

মেহেরপুর জেলায় জ্বালানি তেল বিক্রিতে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া কোনোভাবেই তেল বিক্রি করা হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরাপত্তা ও অপব্যবহার রোধে বোতল ও ড্রামে করেও তেল দেওয়া বন্ধ রাখা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে অবৈধ মজুদ, পাচার এবং নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে সাধারণ গ্রাহকদের কিছুটা ভোগান্তি হলেও দীর্ঘমেয়াদে এটি পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় ঘুরে ঘুরে প্রচারণা চালানো হচ্ছে, যাতে কেউ নিয়ম ভঙ্গ করে তেল সংগ্রহ বা মজুদ না করে।
সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে প্রশাসন বলছে, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রেখে নির্ধারিত নিয়ম মেনে জ্বালানি তেল সংগ্রহ করতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category