• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ে জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
মেহেরপুরে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ে জরিমানা
মেহেরপুরে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ে জরিমানা

মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুর শহরের কাশারি বাজার ও হোটেল বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ জানান, বর্তমান সরকার নির্ধারিত মুল্য ১৪৯৮ টাকা। সরকারি মূল্যের চেয়ে বাড়তি দামে সিলিন্ডার প্রতি লাভ করছেন ২৭৫ টাকা। মুল্য তালিকা প্রদর্শন না করা, লাইসেন্স বহির্ভূতভাবে আবাসিক এলাকায় অননুমোদিত গোডাউনে গ্যাস সিলিন্ডার মজুদ করেছেন। প্রতিষ্ঠানটির মালিক মোঃ সাজ্জাদ হোসেন সবুজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে মেসার্স জাকির এন্ড ব্রাদার্স এর মালিক আমিনুল ইসলামকে গ্যাস ও অন্যান্য পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা মোঃ জিবরাইল হোসেন, মেহেরপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ তারিকুল ইসলাম ও মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category