• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
মেহেরপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব
মেহেরপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব

মেহেরপুর জেলা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন।

জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রুপালী খাতুন, পিরোজপুর এস কে এস অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এর নির্বাহী পরিচালক ফায়েল উদ্দিন আহাম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসবে মেহেরপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের ১০০ জন শিশু বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category