• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
মেহেরপুরে বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ
মেহেরপুরে বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

মেহেরপুর জেলায় বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বোসপাড়াস্থ নিজ কার্যালয়ে এ চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে ৮ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা, একজনকে ৩০ হাজার এবং অপর একজনকে ১ লক্ষ টাকাসহ মোট ৫ লক্ষ টাকার চেক প্রদান করেন।

এসময় প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দেশের কোন অসহায় মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায় তার জন্য বর্তমান সরকার অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে আসছে। এটি অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব আহম্মেদসহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category