• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে বাস মিনিবাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
মেহেরপুরে বাস মিনিবাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
মেহেরপুরে বাস মিনিবাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

বাস মিনিবাস মালিক সমিতির নতুন আহ্বায়ক কমিটিকে অবৈধ ঘোষণা করেছে সমিতি। রবিবার (৬ এপ্রিল) বিকেলে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সভাপতি জহুরুল ইসলাম এ ঘোষণা দেন।
গতকাল শনিবার গঠিত আহবায়ক কমিটি স্বঘোষিত এবং বর্তমান কমিটির সাথে আলোচনা বাদেই গঠন করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

এ সময় বাস মিনিবাস মালিক সমিতির গুটিকয়েক মালিক কল্যাণ তহবিল গঠন করার নামে কার্যালয়ে ডেকে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। বর্তমান কমিটির কোন সদস্য উপস্থিতি ছাড়াই এবং না জানিয়ে আহবায়ক কমিটি গঠনের তীব্র প্রতিবাদ জানানো হয়।

দীর্ঘ ১৮ বছর কেন বাস মিনিবাস মালিক সমিতির নির্বাচন হয়নি। এমন প্রশ্নের জবাবে সভাপতি জহুরুল ইসলাম বলেন, মামলা জটিলতা ও নিজেদের মধ্যে অভ্যন্তরীণ সমস্যা থাকায় নির্বাচন করা সম্ভব হয়নি৷ এছাড়াও সাত বছর আগে মামলাটি নিষ্পত্তি হলেও নির্বাচন নিয়ে নিজেদের মধ্যে সমস্যা আরো প্রকট হয়। তবে এরমধ্যে রাজনৈতিক কোন হস্তক্ষেপ ছিল না বলে দাবি করেন তিনি। দ্রুত আহ্বায়ক কমিটি গঠন করে নির্বাচন দেওয়ার আশ্বাস দেন সভাপতি জহুরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে বাস মালিক সমিতির নির্বাহী কমিটির সদস্য বৃন্দ, বাস মালিকগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহবায়ক আলমগীর হোসেন বলেন দুই বছর পর পর সমিতির নির্বাচন হওয়ার কথা থাকলেও ১৮ বছর ধরে কোন নির্বাচন হয়নি। এমনকি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের কারসাজিতে নির্বাচন বন্ধ রাখা হয়েছিলো বলে অভিযোগ করেন তিনি। দ্রুত নির্বাচনের জন্য নতুন আহবায় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করবে।

নতুন আহ্বায়ক কমিটি গঠন প্রসঙ্গে তিনি বলেন, আহ্বায়ক কমিটি গঠনের সময় বেশিরভাগ বাসের মালিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category