• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে ফ্রেশ লাইফ ড্রিংকিং ওয়াটারকে ২০ হাজার টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
মেহেরপুরে ফ্রেশ লাইফ ড্রিংকিং ওয়াটারকে ২০ হাজার টাকা জরিমানা
মেহেরপুরে ফ্রেশ লাইফ ড্রিংকিং ওয়াটারকে ২০ হাজার টাকা জরিমানা

অবৈধভাবে ব্যবসা পরিচালনার দ্বায়ে মেহেরপুরের বামন পাড়ায় অবস্থিত ফ্রেশ লাইফ ড্রিংকিং ওয়াটারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সুত্রে জানা যায়, বামন পাড়ায় অবস্থিত ফ্রেশ লাইফ ড্রিংকিং ওয়াটার নামের প্রতিষ্ঠানটি কোন বৈধ কাগজপত্র ছাড়াই তাদের ব্যবসা পরিচালনা করে আসছেন। অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানটি তাদের কোন বৈধ সনদপত্র দেখাতে না পারায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুসারে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ত্রুটি সংশোধন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category