• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে ফরহাদ হোসেনকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
মেহেরপুরে ফরহাদ হোসেনকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল
মেহেরপুরে ফরহাদ হোসেনকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ৩য় বারের মত মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে মেহেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিবের উদ্যোগে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

আনন্দ মিছিলটি কাউন্সিলর নুরুল আশরাফ রাজিবের নেতৃত্বে তার নিজস্ব অফিস প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এসময় কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব বলেন, এক জেলায় নৌকার একাধিক প্রার্থী হওয়ার যোগ্যতা অনেকেই রাখতে পারে কারণ বাংলাদেশ আওয়ামী লীগে একটি বৃহত্তম দল। জননেত্রী শেখ হাসিনা শত শত প্রতিনিধির মধ্য থেকে ৩’শ আসনে ৩’শ জনকে ওনার নিখুত দৃষ্টি এবং মেধার মাধ্যমে যাচাইবাছাই করে তাদের মনোনীত করেন। মেহেরপুরেও তার ব্যতিক্রম হয়নি। তাই আগামী ৭ তারিখে ফরহাদ হোসেন দোদুলকে নৌকা প্রতীকে দলমত নির্বিশেষে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।

এসময় তারিকুল ইসলাম রাজিব, রাফিউল ইসলাম রকি, অপূর্ব, শিশিরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিছিলে অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category