• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১১ জুন, ২০২৩
মেহেরপুরে প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ
মেহেরপুরে প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

মেহেরপুরে ১৪১ জন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের বিশেষ বরাদ্দে রবিবার (১১ জুন) দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে চেয়ারগুলো বিতরণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে চেয়ারগুলো তুলে দেন। এছাড়াও ২০ জন পুরুষ প্রতিবন্ধীদের চলাচলের জন্য ট্রাই সাইকেল দেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে চেয়ার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী মোহাম্মদ ফজলে রাব্বি। পরে প্রতিবন্ধীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। এসময় প্রতিবন্ধীদের বিভিন্ন প্রয়োজনে সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category