• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে প্রচারণার শেষ দিনে সরগরম ভোটের মাঠ

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
মেহেরপুরে প্রচারণার শেষ দিনে সরগরম ভোটের মাঠ
মেহেরপুরে প্রচারণার শেষ দিনে সরগরম ভোটের মাঠ

আজ নির্বাচনী প্রচারণার শেষ দিন। বিকেলে মেহেরপুর শহরের কোর্টমোড় এলাকা থেকে গণ মিছিল বের করে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী তাজ উদ্দীন খান। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় এলাকায় গিয়ে শেষ হয়। হাজার হাজার জামায়াতের নেতা-কর্মী মিছিলে অংশ নেয়।

এ সময় তাজ উদ্দীন খান বলে, কোন চাঁদবাজ প্রার্থীকে মানুষ ভোট দেবেনা। দাড়িপাল্লা প্রতীককে জেতাতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইলেকশনকে প্রভাবিত করতে নানা ষড়যন্ত্র চলছে বলে তিনি অভিযোগ করেন। ভোটকেন্দ্রে মোবাইলফোন ব্যবহার করা যাবে না মানেই নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতে চায় ইসি।

তিনি আরো বলেন, একটি দল অভিযোগ করেন আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। এমন মিথ্যা বানোয়াট কথা বলে তারা আপনাদের কাছে ভোট চাচ্ছে। তাদের বিষয়ে সাবধানে থাকবেন।

এদিকে মেহেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গণ সংযোগ করেন সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে। বিকেল ৩ টার সময় নারীদের একটি সমাবেশে অংশ নেন তিনি।

এ সময় তিনি বলেন, নির্বাচনে জিতলে তিন মাসের মধ্যেই প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের সুবিধা দেওয়া হবে। সাথে থাকবে কৃষক কার্ড। কোন কৃষককে লাইনে দাড়িয়ে অধিক মূল্যে সার সংগ্রহ করতে হবে না। একাত্তরে যারা স্বাধীনতার বিরোধীতা করেছে তাদেরকে ভোট না দিতে পরামর্শ দেন তিনি।

তিনি আরো বলেন, জান্নাতে টিকিট বিক্রি করছে একটি দল। কোরআন শরীফে শপথের মধ্য দিয়ে আপনাদের কাছে ভোট চাচ্ছেন। তাদের বিষয়ে আপনারা সাবধান থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category