• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরের গাংনীতে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের মারধরের মামলায় দুই শিক্ষকসহ তিনজন গ্রেফতার মেহেরপুরে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থী গ্রেফতার আমরা এমন বাংলাদেশে ফিরে যেতে চাই, যেখানে সামাজিক নিরাপত্তা থাকবে : আইনমন্ত্রী পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা কমরেড গোলাম মোস্তফার স্মরণসভা অনুষ্ঠিত বই খুলে নকল: ভিডিও ধারণ করায় দুই গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ থানায় জিডি করে ফিরে পেলো হারানো ১০৮ মুঠোফোন ও ১৭ লাখ ৪৩ হাজার নগদ টাকা র‍্যাবের অভিযানে ৯৭ বোতল স্ক্যার্ফ সিরাপসহ দুই মাদক পাচারকারী আটক গাংনীতে মাদকাসক্তিসহ অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সীমান্তে অবৈধ পারাপার ও পুশ-ইন প্রতিরোধে জনসচেতনতায় বিজিবির মাইকিং

মেহেরপুরে পুলিশের সাথে সংঘর্ষের মামলায় জামায়াতের নেতাকর্মী খালাস

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
মেহেরপুরে পুলিশের সাথে সংঘর্ষের মামলায় জামায়াতের নেতাকর্মী খালাস
মেহেরপুরে পুলিশের সাথে সংঘর্ষের মামলায় জামায়াতের নেতাকর্মী খালাস

২০১৩ সালে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের সময় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনার মামলায় জামায়াতের ২০০ নেতাকর্মী খালাস পেয়েছেন। আজ সোমবার (০৪ নভেম্বর) দুপুরে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার সব আসামিরা খালাস পান।

জামায়াতের সামাজিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুর রউফ মুকুল, পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল বাশার, গাংনী পৌর জামায়াতের সাবেক আমির আব্দুল মজিদসহ ২০০ নেতাকর্মী মামলার আসামি হিসেবে আদালতে উপস্থিত হন। বিজ্ঞ আদালত মামলার রায়ে সকল আসামিকে বেকসুর খালাস প্রদান করেন।
মেহেরপুরে জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের নামে গেল ১৬ বছর ৮৬ টি মামলা দায়ের হয়েছিল। আজকের এই মামলাটি দিয়ে ১১ টি মামলায় খালাশ পেয়েছেন আসামিরা। এসব মিথ্যা মামলা বিজ্ঞ আদালত থেকে দ্রুত খালাস পাবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category