• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
নানা আয়োজনে গাংনীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন প্রেমের বিয়ের পর তালাক দেওয়ায় সাবেক স্ত্রীর ডান হাত বিচ্ছিন্ন করা অভিযুক্ত সায়ন আটক ১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী

মেহেরপুরে পল্লী বিদ্যুৎ এর খুটি চাপায় শ্রমিকের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
মেহেরপুরে পল্লী বিদ্যুৎ এর খুটি চাপায় শ্রমিকের মৃত্যু
মেহেরপুরে পল্লী বিদ্যুৎ এর খুটি চাপায় শ্রমিকের মৃত্যু

মেহেরপুর পল্লী বিদ্যুৎ এর খুঁটি গাড়িতে ওঠাতে গিয়ে গিয়াস উদ্দিন খন্দকার ইলু (৬৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯ টার সময় পল্লী বিদ্যুৎ সমিতির খুঁটির ডিপোতে কাজ করা অবস্থায় এ ঘটনা ঘটে। সে শহরের পুলিশ লাইন পাড়ার জামাল উদ্দিন খন্দকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুৎ সমিতির খুঁটির ডিপোতে খুঁটি গাড়িতে  উঠানোর সময় মৃত জামাল উদ্দিন খন্দকার এর বড় ছেলে গিয়াস উদ্দিন ইলু (৬৫) এর ঘাড়ে ও বুকে খুঁটি পড়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক সমঝোতায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category