• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে পরকীয়া প্রেমিকাকে অপমানের প্রতিশোধ নিতে খালাতো ভাইকে হত্যাকারী গ্রেফতারসহ রক্তাক্ত অস্ত্র উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৬ মে, ২০২৬
মেহেরপুরে পরকীয়া প্রেমিকাকে অপমানের প্রতিশোধ নিতে খালাতো ভাইকে হত্যাকারী গ্রেফতারসহ রক্তাক্ত অস্ত্র উদ্ধার
মেহেরপুরে পরকীয়া প্রেমিকাকে অপমানের প্রতিশোধ নিতে খালাতো ভাইকে হত্যাকারী গ্রেফতারসহ রক্তাক্ত অস্ত্র উদ্ধার

মেহেরপুরে পরকীয়া প্রেমিকাকে অপমানের প্রতিশোধ নিতে খালাতো ভাইকে হত্যাকারী সামিরুল ইসলাম কালু(৩৫) ও পরকীয়া প্রেমিকা বন্যা খাতুন (৩০) নামের দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ মে) দুপুরে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় নিহত গোলাম হোসেনকে হত্যার সময় ব্যবহৃত রক্তাক্ত রামদা উদ্ধার করা হয়।
আটককৃত সামিরুল ইসলাম কালু মেহেরপুর শহরের শেখপাড়ার আকবর আলীর ছেলে এবং নিহত গোলাম হোসেনের খালাতো ভাই। অপরদিকে বন্যা খাতুন একই এলাকার রাজু আহমেদের স্ত্রী।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে কালুকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের একটি বাড়িতে আত্মগোপনে আছে জানতে পেরে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় কালুকে আটক করা হয়। এসময় বাড়ির পাশে থাকা একটি পাটকাঠির গাদা থেকে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। হত্যার সময় ব্যবহৃত অস্ত্রটি কালু নিজেই সনাক্ত করেছে।

উল্লেখ্য: পরকীয়া প্রেমিকাকে অপমানের প্রতিশোধ নিতে মঙ্গলবার রাতে খালাতো ভাই গোলাম হোসেনকে কুপিয়ে হত্যা করে সামিরুল ইসলাম কালু। এ ঘটনায় নিহত গোলাম হোসেনের স্ত্রী আলেয়া খাতুন বাদী হয়ে মামলা দায়ের করে। গত রাতেই ২ নং আসামি বন্যা খাতুন এবং আজ দুপুরে এক নম্বর আসামি সামিরুল ইসলাম কালুকে আটক করা হয়েছে।

এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অফস জামিনুল ইসলাম খান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category