• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে নসিমনের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
মেহেরপুরে নসিমনের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু
মেহেরপুরে নসিমনের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

মেহেরপুরে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের ধাক্কায় সাইফ (৮) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দুপুরে সদর উপজেলার গোভীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সাইফ গোভিপুর গ্রামের স্বাধীন এর ছেলে ও গোভিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

এঘটনায় নছিমন চালক গভীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আশানুর (৩৫) কে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর সাইফ তার এক বন্ধুকে নিয়ে সাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একই এলাকার আশানুর নসিমন চালিয়ে মেহেরপুরের দিকে আসছিলেন। সাইফ নসিমনের কাছাকাছি পৌছালে সাইফের পিছনে বসা বন্ধু আলি পিছন থেকে লাফ দেয়। এসময় সাইফ সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত নসিমনের চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেট সাইফের মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category