কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ প্রতিদিনের ১৪ বছর পদার্পন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল ১১ টায় মেহেরপুর পৌরকমিউনিটি সেন্টারে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহবুবুল হক পোলেনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমার রিটন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মান্নান।
এছাড়া অতিথি হিসাবে ছিলেন মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোযাম্মেল আযম, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, সিনিয়র সাংবাদিক রফিকুল আলম, তুহিন অরণ্য,গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, রিপোর্টাস ক্লাবের সভাপতি আতিক স্বপন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত আরটিভি প্রতিনিধি মাজেদুল হক মানিক, বাসসের প্রতিনিধি দিলরুবা খাতুন, প্রথম আলোর জেলা প্রতিনিধি আবু সাইদ, ভোরের পাতার প্রতিনিধি সাঈদ হোসেন, সংবাদ সারাবেলার প্রতিনিধি মিজানুর রহমান অপু, এখন টিভির প্রতিনিধি মুজাহিদ আল মুন্না, সময় টিভির প্রতিনিধি মীর শিশির, গ্লোবাল টিভির প্রতিনিধি রাব্বি আহম্মেদ, মাটির ডাক প্রতিনিধি মুহম্মদ মহাসীন আলী, বাংলাদেশের খবরের প্রতিনিধি মনিরুল ইসলাম, নবচেতনার প্রতিনিধি মো: সাইফুল ইসলাম, ডিএম মদিক, জবাবদিহির প্রতিনিধি সিরাজুদ্দোজা পাভেল, হিরোক খান,আরশিনগর প্রতিনিধি সাহাদত হোসেন, মেহেরপুর পৌর কলেজের সহযোগি অধ্যাপক ফাররুক আহম্মেদ উজ্জল, অরণী থিয়েটরের সাবেক সম্পাদক সামসুজোহা রন্টু, এনজিও কর্মী সাদ আহম্মেদ, এহসান কবির সবুজ প্রমুখ।