• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে তিনদিন ব‍্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
মেহেরপুরে তিনদিন ব‍্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু
মেহেরপুরে তিনদিন ব‍্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

মেহেরপুরে শুরু হয়েছে জেলা ভিত্তিক ইজতেমা। তিনদিন ব্যাপি এই ইজতেমায় দেশের বিভিন্ন স্থান থেকে ইতিমধ্যে আসতে শুরু করেছে মুসল্লিরা। জেলা এবং জেলার বাইরে থেকে আগত মুসল্লিদের বসার জন‍্য প‍্যান্ডেল তৈরী করা হয়েছে।

মূলত আল্লাহ পাকের নৈকট্য লাভের আশায় মহত উদ্দেশ্য নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন মুসল্লিরা। মেহেরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে তিনদিন ব‍্যাপী এই ইজতেমার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ‍্যদিয়ে শুরু হবে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা।

যা চলবে আগামী ১৪ এবং ১৫ ডিসেম্বর পর্যন্ত। শুক্রবার (১৫ ডিসেম্বর) জুম্মার নামাজ আদায় ও আখেরি মোনাজাতের মধ‍্যদিয়ে শেষ হবে এবারের আঞ্চলিক ইজতেমা। ইজতেমাকে কেন্দ্র করে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, ইজতেমা ময়দানে বয়ান করবেন ঢাকার কাকরাইল থেকে আসা ৭জন বক্তা। মেহেরপুরে জেলা ভিত্তিক ইজতেমা শুরু হয় ২০১৬ সাল থেকে, এর পর থেকে প্রতি বছর এই মাঠে ইজতেমার বিশাল জামায়াতে অংশ নেন জেলা এবং জেলার বাইরের শত শত মানুষ।

জেলা ভিত্তিক ইজতেমা হলেও এই ইজতেমায় অংশ নিচ্ছেন ইন্দোনেশিয়া মালয়েশিয়া সহ দেশের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসল্লিরা। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইজতেমায় অংশ গ্রহণের আহবান করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category