• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগসমূহ প্রতিরোধে সমন্বিত কর্মসূচি পালনে অবহিতকরণ কর্মশালা করেছে মেহেরপুর পৌরসভা। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১ টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও মেহেরপুর পৌরসভার প্রশাসক শামীম হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহসিন আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম ওবায়দুল্লাহ, প্রধান প্রকৌশলী আব্দুল আজিজ, সহকারী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।

কর্মশালায় মশাবাহিত বিভিন্ন রোগ সম্পর্কে অবহিত করেন মেডিকেল অফিসার ইনজামামুল হক। এ সময় বিএনসিসি, রোভার স্কাউট, ইসলামী ছাত্রশিবির, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার সদস্যরা কোন সালে অংশগ্রহণ করে।

এছাড়াও শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা কর্মশালায় উপস্থিত ছিল। কর্মশালাতে নিজেদের আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে পরামর্শ প্রদান করেন বক্তারা।  আগামী পাঁচ অক্টোবর সম্মিলিত প্রচেষ্টায় শহরকে পরিষ্কার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category