• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মেহেরপুরে ট্রাক চাপায় দুইজন নিহত

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
মেহেরপুরে ট্রাক চাপায় দুইজন নিহত
মেহেরপুরে ট্রাক চাপায় দুইজন নিহত

মেহেরপুরে সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুইজন নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের অয়ন ফিলিং স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাদবিল গ্রামের লিটন আলীর ছেলে হাসান আলী (২০)।

তবে এঘটনায় হাসানের লাশ শনাক্ত করা গেলেও অপর ব্যক্তির মাথায় উপর দিয়ে ট্রাকের চাকা চলে যাওয়ায় তার লাশ বিবর্ণ হয়ে গেছে।
এজন্য তার পরিচয় শনাক্ত করা যায়নি।

ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রো-উ ১২-৩২৫৮ নম্বরের ট্রাকটিসহ ড্রাইভার বাবুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বাবুল মাগুড়া জেলার শালিকা থানার রাইজেদাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

প্রত্যক্ষদর্শী মেহেদী হাসান বলেন, ফ্রেস সিমেন্ট বোঝাই ট্রাকটি মেহেরপুরের উদ্দেশ্যে আসছিলো এবং সাইকেল চালক দুইজনও মেহেরপুরের দিকে আসছিলো। এসময় সন্ধানী স্কুল এন্ড কলেজের নির্মাণাধীন ভবনের কাছে পৌছালে ট্রাকটি পিছন থেকে দুই সাইকেল চালককে ধাক্কা দেয়। এসময় ট্রাকটি একজনের মাথা ও অন্যজনের শরীরের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্য হয়। পরে আমরা ট্রাকসহ ড্রাইভারকে আটক করে পুলিশে খবর দিই।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, দুইজন বাইসাইকেল আরোহী ও সিমেন্টবাহী ট্রাকের সাথে দুর্ঘটনা ঘটে। বাইসাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলেই মৃত্যবরণ করেন। আমরা ট্রাকসহ ড্রাইভারকে আটক করেছি। দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ এবং ফায়ার সার্ভিসের দল নিহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category