• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় শাহিদা খাতুন (৬০) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বেলা ১২ টার দিকে সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী উজলপুর গ্রামের মৃত আব্দুল গনির স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিদা খাতুন তেরোঘোরিয়া গ্রামে একটি মরিচ ক্ষেতে কাজ করছিলেন। পানি খাওয়ার উদ্দেশ্যে সড়কের পাশে স্থাপিত টিউবওয়েলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় আহত হন তিনি। আশপাশের ব্যক্তিরা দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে পৌঁছুলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ দাফনের উদ্দেশ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করে পারিবারিক সম্মতিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category