• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় সরফরাজ খান সোনা(৫৫) নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে মেহেরপুর শহরের হোটেল বাজার রনি রেস্তোরার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সরফরাজ খান সোনা মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার মৃত শামসুল আলম খানের ছেলে। তিনি কাচ ব্যবসার সাথে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কলেজ মোড় থেকে সোহাগ-সোহেল নামের একটি ট্রাক বেপরোয়া গতিতে মেহেরপুর শহরের হোটেল বাজারের দিকে আসছিল। এ সময় সরফরাজ খান সোনা শহরের হোটেল বাজার থেকে কলেজ মোড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হোটেল বাজারের রনি রেস্তোরার সামনে পৌঁছালে ট্রাকটি মোটরসাইকেল চালককে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক সরফরাজ খান সোনার ট্রাকের চাকার নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে ধাক্কা দেওয়া সোহাগ সোহেল নামের ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category