• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে জেল হত্যা দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
মেহেরপুরে জেল হত্যা দিবস পালিত
মেহেরপুরে জেল হত্যা দিবস পালিত

৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। বুধবার (৩ নভেম্বর) সকাল ৯ টার দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে জাতীয় পতাকা, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জাতীয় জেল হত্যা দিবসের দিন ব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ,পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল জাতীয় পতাকা, দলীয় ও কালো পতাকা উত্তোলন ও জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এসময় এম.এ খালেক বলেন, তেশরা নভেম্বরের এই দিনটি একটি শোকের দিন এই দিনটিকে শক্তি রূপান্ত করবো। বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সংগঠনকে শক্তিশালী করছি এবং জনমানুষকে সংঘটিত করে আগামী দিনে ধারাবাহিকভাবে আওয়ামী লীগের বিজয়ের জন্য বঙ্গবন্ধুর আদর্শ ও সাংগঠনিক শক্তি নিয়ে আমরা কাজ করে চলেছি।

মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা, পৌর কাউন্সিলর রোকসানা কামালসহ জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার উদ্দেশে ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category