• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

মেহেরপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
মেহেরপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল
মেহেরপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

গত ১৫ বছর হাজার হাজার নেতাকর্মী গুম, খুন, জখম, ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডব রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম হত্যা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাজার অধিক শিশু, ছাত্র, যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবী বাহিনীর বিচারের দাবিতে মিছিল করেছে মেহেরপুর জেলা যুবদল।

বুধবার (২১ আগস্ট) সকাল ১১ টার দিকে মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় মিছিলের নেতৃত্ব দেন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ। মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, সদর উপজেলা যুবদলের আহবায়ক লিয়াকত আলী, মুজিবনগর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ যুবদলের শত শত নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category