• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মেহেরপুরে জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
মেহেরপুরে জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মেহেরপুরে জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মেহেরপুরে জেলা পর্যায়ের ৫২-তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে স্টেডিয়ামে জেলা প্রশাসক শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষনা করেন।

সদর, গাংনী ও মুজিবনগর উপজেলায় যারা বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে তারা জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। জেলার মোট ১২৪ টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক শ্বাশদ নিপুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা উল জান্নাহ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান খান, নজরুল শিক্ষা মন্জিলের প্রধান শিক্ষক সানজিদা খাতুন।

এছাড়াও জেলা শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আগামীকাল জেলা পর্যায়ের ফাইনাল খেলার মাূূধ্যমে খেলার সমাপনী অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি সাদা কবুতর উড়িয়ে খেলার উদ্বোধন করেন। তার আগে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category