• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে জেলা নির্বাচন অফিসের মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
মেহেরপুরে জেলা নির্বাচন অফিসের মানববন্ধন
মেহেরপুরে জেলা নির্বাচন অফিসের মানববন্ধন

জাতীয় পরিচয় পত্র সেবা পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ কমিশনে স্থানান্তর পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মেহেরপুরের জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। বৃহষ্পতিবার (১৩ র্মাচ) সকাল ১১ টার দিকে জেলা নির্বাচন অফিসের সামনে এ কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওয়ালিউল্লাহ। উপস্থিত ছিলেন  নির্বাচন অফিসার সৈয়দ আল এল এমরান,  মাসুদ রানা, উচ্চমান সহকারী, হিসাব সহকারী আল আমিনসহ জেলা ও উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। এখানে কখনই অন্যদের হস্তক্ষেপ করা উচিৎ নয়। আর জাতীয় পরিচয় পত্র সেবা স্বাধীনভাবে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। কখনই তার ব্যাত্বয় ঘটেনি। তাই কোনভাবে এ সেবা নির্বাচন কমিশন থেকে আলাদা করা সঠিক হবেনা বলে মনে করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category