• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
মেহেরপুরে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মেহেরপুরে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মেহেরপুরে স্বাস্থ্যসেবা দিতে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৫ জানুয়ারী) সকালে সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহেল রানা,  শ্যামপুর ইউনিয়নের সভাপতি মফিজুর রহমান,  রাজনৈতিক সেক্রেটারি আজমাইন হুসেনসহ জামাত নেতৃবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু, ডেন্টাল ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করছে। নিজ এলাকায় বিভিন্ন ডাক্তার পেয়ে খুশি রোগীরা। চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ সরবরাহ করতে পারলে আরো উপকার হতো বলে জানাচ্ছে তারা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমীর মাওলানা তাজ উদ্দিন খান বলেন,  চিকিৎসা সেবা প্রদান সরকারের দায়িত্ব। জামায়াত সমাজসেবামূলক বিভিন্ন কাজ করে যাচ্ছে। মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার দুস্থ রোগীদের চিকিৎসা দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হচ্ছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category