• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত তিন

মেহেরপুরে জামায়াতের নারী কর্মীদের উপর হামলার অভিযোগ, আহত-৩

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
মেহেরপুরে জামায়াতের নারী কর্মীদের উপর হামলার অভিযোগ, আহত-৩
মেহেরপুরে জামায়াতের নারী কর্মীদের উপর হামলার অভিযোগ, আহত-৩

মেহেরপুরে ভোটের প্রচারণা চলাকালে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের গহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহতরা হলেন আশরাফুল ইসলাম, আনছারুল ইসলাম ও সোহেল রানা। পরে তাঁদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জামায়াতের নারী কর্মীরা গহরপুর গ্রামে ভোটের প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম চালাতে গেলে বাঁধার মুখে পড়েন। অভিযোগ রয়েছে, একই গ্রামের বিএনপি কর্মী আলেহীম তাঁদের প্রচারণায় বাঁধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে উত্তেজনায় রূপ নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।

আহত আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, নারী কর্মীরা শান্তিপূর্ণভাবে ভোটের প্রচারণা চালাতে গেলে তাদের বাধা দেওয়া হয়। আমরা প্রতিবাদ করলে আমাদের ওপর হামলা চালানো হয়। ঘটনার সময় কয়েকজন কর্মী আহত হন এবং স্থানীয়দের সহায়তায় তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোটের প্রচারণার সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category