• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে জাতীয় যুব দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
মেহেরপুরে জাতীয় যুব দিবস পালিত
মেহেরপুরে জাতীয় যুব দিবস পালিত

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় মেহেরপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ সকালে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) গাজী মূয়ীদুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অডিনেটর ইকবাল মাহমুদ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি শেখ মেজবা উদ্দিন। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক মোছাঃ মাহমুদা খাতুনের সঞ্চালনায় সহকারী কমিশনার সাজেদুল ইসলাম, সিনিয়র প্রশিক্ষক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনার পরে শপথ বাক্য পাঠ, যুব ঋণের চেক, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category