• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা বিএনপির আলোচনা সভা

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
বিপ্লব ও সংহতি
মেহেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা বিএনপির আলোচনা সভা

৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর জেলা বিএনপি আয়োজনে সোমবার (৭ নভেম্বর) বিকেলে শহরের বড় বাজার এলাকায় জেলা বিএনপি’র কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান ছাতু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ এখন কাঁকড়ার খোল হয়ে গেছে। দেশের অর্থনীতি ধ্বংসের মুখে,নেই কোনো রিজার্ভ। প্রায় ৬ লক্ষ কোটি টাকা এই সরকার, সরকারের পরিবার ও তার দস্যরা দেশ থেকে পাচার করে নিয়ে গেছে মাত্র নয় মাসের মধ্যে। তিনি আরো বলেন, দেশের এই অর্থনৈতিক অবস্থা ও দ্রব্যমূলের উর্ধ্বগতি দেখে মানুষ জেগে উঠেছে। মানুষ পায়ে হেঁটে বিএনপির সমাবেশে উপস্থিত হচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ,জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শেখ হুজাইফা ডিক্লেয়ার,জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাড.নজরুল ইসলাম,যুবদল নেতা ইসমাইল হোসেন, যুবদল নেতা ও জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক লিটন উদ্দিন,পৌর ছাত্রদল নেতা ফুর্তি হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির নেতা সিরাজুল ইসলাম প্রমুখ। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনার আগে জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানির নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভা স্থানে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category