• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে ছাত্রদের ‘বিনা লাভের দোকান’ পরিচালনা শুরু

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
মেহেরপুরে ছাত্রদের 'বিনা লাভের দোকান' পরিচালনা শুরু
মেহেরপুরে ছাত্রদের 'বিনা লাভের দোকান' পরিচালনা শুরু

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিনা লাভে দোকান পরিচালনা শুরু করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। রবিবার (২০ অক্টোবর) সকাল ৯ টার সময় শহরের শামসুজোহা পার্ক সংলগ্ন কমিউনিটি সেন্টার চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময়ে উপস্থিত ছিল শিক্ষক সাব্বির আহমেদ সহ ছাত্র প্রতিনিধি ইমতিয়াজ হোসেন, আশিক রাব্বি,  তামিম আহমেদ। দোকানে ডিম, আলু, পেয়াজ, মরিচ, শাক, কাচকলাসহ বিভিন্ন সবজি বিক্রয় করা হয়। কৃষকের কাছ থেকে সরাসরি কিনে কোন লাভ ছাড়াই এ সকল পণ্য বিক্রি করছে ছাত্ররা। ন্যায্য মূল্যে সবজিসহ অন্যান্য পণ্য পেয়ে খুশি ক্রেতারা। আর ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলছে বাজারদর নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবেন তারা। এখন থেকে একই স্থানে প্রতিদিন সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত বিনা লাভের দোকানটি খোলা থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category