• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে চায়ের বিল নিয়ে বৃদ্ধকে হত্যা। একজনের যাবজ্জীবন কারাদন্ড

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
মেহেরপুরে চায়ের বিল নিয়ে বৃদ্ধকে হত্যা। একজনের যাবজ্জীবন কারাদন্ড
মেহেরপুরে চায়ের বিল নিয়ে বৃদ্ধকে হত্যা। একজনের যাবজ্জীবন কারাদন্ড

মেহেরপুরের গাংনীতে ৮০ বছরে বৃদ্ধ কাজিম উদ্দিন কাজু হত্যার দায়ে ঘটনার প্রধান আসামী শরিফুল ইসলাম (৪২) কে যাবজ্জীবন কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৩ জুন) মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: শহিদুল্লাহ দন্ডাদেশ প্রদান করেন। শরিফুল ইসলাম গাংনী উপজেলার কাজীপুর মাঠপাড়া এলাকার মো: রোমাজিতের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২৬ মে রাত ৮টায় গাংনী উপজেলার কাজীপুর মাঠপাড়া গ্রামের চা দোকানদার নাজিম উদ্দিনের দোকানে চা ও পান খাওয়া শেষে বিল দেওয়াকে কেন্দ্র করে দোকানদারের নাজিমের সাথে বৃদ্ধ’র ঝগড়া বাধে।

এ সময় শরিফুলসহ ৮জন দোকানদারের পক্ষ নিয়ে বৃদ্ধ’র উপর চড়াও হয়। তারা বৃদ্ধকে এলোপাতাড়ি মারধর শুরু করে। বৃদ্ধ মাটিতে পড়ে গেলে শরিফুল নিজের হাত দিয়ে সজোরে বৃদ্ধ’র অন্ডকোষে আঘাত করলে ঘটনাস্থলেই বৃদ্ধ কাজিম উদ্দিন কাজুর মৃত্যু হয়।

জজ আদালতের (পিপি) পল্লব ভট্টাচার্য্য জানান, ওই রাতেই নিহতের ছেলে আবু সাইদ গাংনী থানায় হত্যা মামলা দায়ের করে। ময়নাতদন্ত রিপোর্টে অন্ডোকোষে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে উল্লেখ আছে। পরে ২০১৩ সালের ২২ জুলাই পুলিশ মামলার চার্জশীট আদালতে দাখিল করেন। আদালত মামলার সাক্ষী প্রমানে হত্যার সুনিদিষ্ট অভিযোগ প্রমানিত হলে ৯জন আসামীর মধ্যে শরিফুল ইসলামের বিরুদ্ধে দন্ডবিধির ৩০৪ ধারায় বিচারক যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন এবং অন্য সকল আসামীকে বেকসুর খালাস দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category