• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মেহেরপুরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
মেহেরপুরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
মেহেরপুরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

বিনা বিচারে আটক বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূর্ণ বহলের দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

বৃহষ্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন চাকরিচ্যুত ও সাজাপ্রাপ্ত বিডিআর সদস্য মো: গিয়াস। বক্তব্য রাখেন আলমগীর হোসেন, বিদার উদ্দীন, হাবিবুর রহমান সহ তাদের স্বজনরা।

এ সময় বক্তারা বলেন, বিডিআর বিদ্রোহ ছিলো আওয়ামী লীগ সরকারের একটি সাজানো নাটক। বিডিআরদের দেশ থেকে নিশ্চিহ্ন করায় ছিলো এ পরিকল্পনার অংশ। এতে ভারত সরকার সরাসরি অংশ নেয়। পিলখানায় হত্যাকন্ড হলেও দেশের বিভিন্ন জায়গায় থাকা বিডিআর ক্যাম্পে থাকা সদস্যদের আটক করে বিচারের আওতায় আনা হয়। এটি সম্পূর্ণ অমানবিক। সরকারের সাজানো নাটকের সুষ্ঠু তদন্ত চান তারা। শেখ হাসিনাসহ এ কর্মকান্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে।

সেই সময় পিলখানায় মেডিকেলে থাকা বিডিআর সদস্য হাবিবুর রহমান জানান, মেডিকেলে থাকার পরও তাকে ধরে নিয়ে যাওয়া হয়। আনা হয় বিচারের আওতায়। রিমান্ডের নামে নেওয়া হয় আয়না ঘরে। সেখানে হাত, পা, মুখ বেঁধে চালানো হয় অকথ্য নির্যাতন। এই আয়না ঘরে তাকে ৩১ দিন ধরে রাখা হয় বলে দাবি করেন তিনি। পরে বিচারের মাধ্যমে তাকে ৩ বছরের সশ্রম কারদন্ড প্রদান করা হয়। অথচ এই ঘটনার কিছুই তিনি জানতেন না বলে দাবি করেন তিনি।

চাকরিচ্যুত বিডিআর সদস্যরা দীর্ঘ সময় ধরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। চাকুরি ফিরে পাওয়াসহ ক্ষতি পূরণের দাবি তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category