• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মেহেরপুরে ক্যাশলেস ভূমিসেবা বাস্তবায়নে সেমিনার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
মেহেরপুরে ক্যাশলেস ভূমিসেবা বাস্তবায়নে সেমিনার
মেহেরপুরে ক্যাশলেস ভূমিসেবা বাস্তবায়নে সেমিনার

মেহেরপুর জেলা ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নে ভূমি কর্মকর্তাদের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ আগষ্ট) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে সেমিনারে (ভার্চুয়ালি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় সচিব মোহাম্মদ খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভার্চুয়ালি) খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ, ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মুহাম্মদ জাহিদ হোসেন পনির, উপসচিব সেলিম আহমেদ।

সেমিনারে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-উল জান্নাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদির মিয়া, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম। সেমিনারে মেহেরপুর জেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category