• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
মেহেরপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
মেহেরপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

“আমরা সবাই এক হবো আলোকিত সমাজ গড়বো” এই প্রতিপাদ্যে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ও উচ্চশিক্ষার ক্ষেত্রে কৃতি শিক্ষার্থী এবং বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা প্রদান করেছে মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (মেসডা)। শনিবার (৯ আগস্ট) সকালে মেহেরপুর কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক ইনজামুল হক তুষার ও স্বাগত বক্তব্যদেন সদস্য সচিব সাব্বির আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বখতিয়ার উদ্দিন, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম নজরুল কবির।

চলতি বছরে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ৪২৫ জন পরীক্ষার্থী, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ক্যারিয়ারে বিশেষ কৃতিত্ব অর্জনকারী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ২৫ জন এবং জেলার দুইজন বক্সারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষা ক্ষেত্রে মেহেরপুর জেলার ছাত্র-ছাত্রীদের এগিয়ে নিতে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে মেসডা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category