• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে কালচারাল হেরিটেজ বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
মেহেরপুরে কালচারাল হেরিটেজ বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মেহেরপুরে কালচারাল হেরিটেজ বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

“শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে ইনটেনজিবল ও টেনজিবল কালচারাল হেরিটেজ বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর মিলায়াতে এ সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (আইটি শিক্ষা) লিউজা-উল-জান্নাহ।

অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম ও পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাড. পল্লব ভট্টাচার্য। এছাড়াও এসময় ডাক্তার আবুল বাশার,জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সেমিনারের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জেলা শিল্পকলা একাডেমী শিল্পীবৃন্দ সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মন জয় করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category