• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে করোনা ভ্যাক্সিনের চতুর্থ ডোজের কার্যক্রম শুরু

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
মেহেরপুরে করোনা ভ্যাক্সিনের চতুর্থ ডোজের কার্যক্রম শুরু
মেহেরপুরে করোনা ভ্যাক্সিনের চতুর্থ ডোজের কার্যক্রম শুরু

মেহেরপুরে শুরু হয়েছে করোনা ভ্যাক্সিনের চতুর্থ ডোজ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে মেহেরপুর জেলার ৬০ বছরের বয়স্ক প্রবীন ব্যাক্তি, মুক্তিযোদ্ধা, সরকারী চাকুরিজীবিসহ জরুরি কাজে নিয়েজিত ব্যাক্তিদের টিকা দেওয়া শুরু করে জেলা স্বাস্থ্য বিভাগ। সকালে মেহেরপুর সিভিল সার্জনের কার্যালয়  চত্বরে এই টিকা প্রদান করা হয়। ৪র্থ ডোজ করোনার টিকা গ্রহনের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন সিভিল সার্জন ডা: জওয়াহেরুল আনাম সিদ্দিকী।

জেলা স্বাস্থ্য বিভাগ জানান, জেলার সাধারন মানুষের জন্য করোনার ৪র্থ ডোজ টিকা পর্যাপ্ত রয়েছে। আজ থেকে এই কার্যক্রম চলমান। ৩য় ডোজ করোনার টিকা গ্রহনের ৪ মাস পূর্ণ হলেই তারা এই টিকা গ্রহন করতে পারবেন। এছাড়া ৬০ বছরের বয়স্ক প্রবীন ব্যাক্তি, মুক্তিযোদ্ধা, সরকারী চাকুরিজীবিসহ জরুরি কাজে নিয়েজিত ব্যাক্তিদের ৪র্থ ডোজ করোনার টিকা দেওয়া হবে। করোনার টিকা নিতে সাধারন মানুষ কে উদ্বুদ্ধ করতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ প্রচার প্রচরনা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category