• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে এবি ব্রিকস’র কার্যক্রম বন্ধ করে ৪ লাখ টাকা জরিমানা 

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
মেহেরপুরে এবি ব্রিকস'র কার্যক্রম বন্ধ করে ৪ লাখ টাকা জরিমানা 
মেহেরপুরে এবি ব্রিকস'র কার্যক্রম বন্ধ করে ৪ লাখ টাকা জরিমানা 

পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়াই ইটভাটা পরিচালনা করার অপরাধে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে অবস্থিত এবি ব্রিকস বন্ধ করে দেওয়া হয়েছে। ‌এ সময় ইটভাটা থেকে চার লক্ষ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে পরিবেশ অধিদপ্তর ও মেহেরপুর জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)এর ধারা-৪ লঙ্ঘনের অপরাধে এবি ব্রিক্স এর কার্যক্রম সম্পন্ন বন্ধ ঘোষণা করা হয়। ‌একই সাথে এই ইট ভাটা প্রস্তুত হওয়া ৫০০০ কাঁচা ইট ধ্বংস করা হয়। ‌ভ্রাম্যমাণ আদালত নির্ধারিত চার লক্ষ টাকা জরিমানা পরিশোধ পূর্বক অবৈধ ইটভাটা পরিচালনা করবে না মর্মে মৌখিক মুচলেকা প্রদান করেন ইটভাটা কর্তৃপক্ষ।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফফর খান, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, পুলিশ বাহিনী, আনসার সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। ‌
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশনার আলোকে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে মেহেরপুর জেলায় অবৈধ ইটভাটা বন্ধ করে যাচ্ছে জেলা প্রশাসন। ‌


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category