• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে আ.লীগের চেয়ারম্যানকে পরিষদের চেয়ারে বসালেন বিএনপির নেতাকর্মীরা

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
মেহেরপুরে আ.লীগের চেয়ারম্যানকে চেয়ারে বসালেন বিএনপির নেতাকর্মীরা
মেহেরপুরে আ.লীগের চেয়ারম্যানকে চেয়ারে বসালেন বিএনপির নেতাকর্মীরা

 চেয়ারম্যান সেলিম রেজাকে অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন

ছাত্র আন্দোলনের ফলে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন এলাকায় জেলা পরিষদ, উপজেলা ও পৌরসভার চেয়ারম্যানদের অপসারণ করা হয়। এর ধারাবাহিকতায় সারা দেশে আওয়ামী সমর্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাদের কার্যক্রম পরিচালনা করেনি আবার অনেকে আত্মগোপনে চলে যায়।

সরকার পতনে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকেন মেহেরপুর সদর উপজেলার ১নং কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান সেলিম রেজা। গত ১৮ তারিখে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজার অপসারণের দাবীতে ইউনিয়নের সংক্ষুব্ধ জনগণ চেয়ারম্যান সেলিম রেজার রুমে তালাবদ্ধ করে।

পরে জেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রায়হানুল কবির, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি ভূট্টো, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শামীম ও সাধারণ সম্পাদক গ্যাস বাবুর উপস্থিতিতে গত ১০ সেপ্টেম্বর পরিষদের তালা ভেঙ্গে চেয়ারে বসানো হয় ওই চেয়ারম্যানকে।

এ ঘটনায় চেয়ারম্যান সেলিম রেজার অপসারণ ও জড়িতদের বিএনপি থেকে বহিস্কারের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মেহেরপুর জেলা বিএনপির একাংশ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১ টার দিকে জেলা বিএনপি’র বড় বাজার অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিজান মেননের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ফয়েজ মোহাম্মদ বলেন, আমরা জেলা বিএনপি’র নেতাকর্মী যারা ১/১১ পরবর্তী বিএনপি’র সংস্কারপন্থী দালালদের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে আসছি তারাই এখানে উপস্থিত আছি। গত ১৫ বছর আওয়ামী লীগের অত্যাচারে দেশের বিএনপি সহ সর্বস্তরের নেতাকর্মীরা জীবন বাজি রেখে লড়াই সংগ্রাম চালিয়ে আসছি। গত ৫ই আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে হাসিনার পতন হয়েছে। কিন্তু মেহেরপুর জেলা বিএনপি’র বেশ কিছু দালাল নেতা আওয়ামী লীগকে রক্ষার জন্য তৎপর হয়ে উঠেছে। তারই ফলস্বরুপ এই ঘটনা কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যানকে স্বপদে বসিয়ে দেয়। যা আমাদের জন্য অত্যান্ত লজ্জাকর।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটন, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান লাবলু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানিসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category