• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে আম সংগ্রহ ও বাজারজাতের সময় নির্ধারণ

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
মেহেরপুরে আম সংগ্রহ ও বাজারজাতের সময় নির্ধারণ
মেহেরপুরে আম সংগ্রহ ও বাজারজাতের সময় নির্ধারণ

আগামী ১৫ মে থেকে মেহেরপুর জেলায় বোম্বাই এবং স্থানীয় জাতের আম সংগ্রহ ও বাজারজাত শুরু হচ্ছে। হিমসাগর সংগ্রহ শুরু হবে ২২ মে থেকে। এছাড়াও ল্যাংড়া ৭ জুন, মল্লিকা ১০ জুন, আম্রপালি ১৭ জুন ও ফজলি ২৩ জুন সংগ্রহ এবং বাজারজাত করতে হবে।
নিরাপদ আম বাজারজাত করণ বিষয়ে বৃহস্পতিবার (৮ মে) দুপুরে সদর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা থেকে আম সংগ্রহ ও বাজারজাতের সময় নির্ধারণ করে তা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শামসুল আলম, আম বাগান মালিক ও আম ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
গুণমান ঠিক রাখতে প্রকাশিত নির্দিষ্ট সময়ের আগে আম সংগ্রহ ও বাজারজাত না করার জন্য নির্দেশনা দেন জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category