• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মেহেরপুরে আবারও ফসলের সাথে শত্রুতা

Reporter Name
Update : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
মেহেরপুরে আবারও ফসলের সাথে শত্রুতা
মেহেরপুরে আবারও ফসলের সাথে শত্রুতা

মেহেরপুরে যেন থামছেই না ফসলের সাথে শত্রুতা। দীর্ঘদিন ধরেই জেলা জুড়ে চলছে বিভিন্ন ফসল তছরুপের ঘটনা। মেহেরপুর শ্রীগাড়ির মাঠে শত্রুতা করে তামাক কেটে তসরুপ করার মধ্যদিয়ে সেই ধারাবাহিকতা যেন বজায় থাকলো।

শুক্রবার দিবাগত রাতে দেড় বিঘা জমির তামাক কেটে তসরুপ করা হয়। জানা গেছে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের আব্দুল আজিজ মেহেরপুর শহরের উপকণ্ঠে শ্রীগাড়ির মাঠে তার নিজস্ব দেড় বিঘা জমিতে তামাক লাগান। ইতোমধ্যে তামাকের পাতা ভাঙতে শুরু করেছেন। শুক্রবার দিবাগত রাতে দেড় বিঘা জমিতে লাগানো তামাক কেটে তসরুপ করে। শনিবার (১ এপ্রিল) সকালে আব্দুল আজিজ মাঠে এসে এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন।

আজিজ জানান চাঁদবিল গ্রামের আকবর হোসেনের ছেলে মানিকের নেতৃত্বে মানিকের ছেলে বকুল হোসেন, ইন্তাজ আলীর ছেলে দোলু, তার ছেলে শাকিলসহ ১০-১২ জন মিলে এই তামাক কেটে তছরুপ করেছে।

এ সময় আব্দুল আজিজ মাঠে অবস্থানকালীন সময় মানিকের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তার উপরে হামলা করার চেষ্টা করেন। স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা কিছু হটে। তসরুপ করা আমাকের প্রায় ২ লক্ষ টাকা মূল্য বলে আব্দুল আজিজ জানান।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনা স্থল পরিদর্শন করেন।

আব্দুল আজিজ বলেন, কয়েক যুগ ধরে নিজের জমি হিসাবে চাষাবাদ করে আসছি। ওই জমিটি বিক্রি করব বলে ঘোষণা দেয়ার পরপরই মানিকরা এই জমির শরিক হিসেবে দাবী করে। বিভিন্ন সময় তারা আমাকে ভয়ভীতির মধ্যে রাখে। যার কারণেই তারা এই তামাকের তসরুপ করে। তিনি ফসল তছরুপকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category