• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১২ মে, ২০২৫
মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। আজ সকাল সাড়ে নয় টার দিকে শহরের পৌর ঈদগাহ গেট থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট আজিরন নেসা।

এ সময় আরো উপস্থিত ছিলেন নার্সিং সুপারভাইজার ইসমত আরা, বেলাইতুন্নেসা, সোনালী হাওলাদারসহ নার্সিং নেতৃবৃন্দ। র‌্যালিটি শহরের সড়ক প্রদক্ষিণ করে জেনারেল হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নার্সিং সেবার প্রতিকৃতি হিসেবে ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে দেখানো হয়। কর্মসূচীতে হাসপাতালের সেবিকা, শিক্ষানবিশ সেবিকাসহ বিভিন্ন নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category