• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৮ মার্চ, ২০২৩
মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের নেতৃত্বে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
র‍্যালীতে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া, মেহেরপুর পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর রোকসানা কামাল রুনুসহ মেহেরপুরের বিভিন্ন সংস্থার নারী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category