• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু গাংনীর বেতবাড়িয়া এসএসসি পরীক্ষা কেন্দ্রে এক ছাত্রী বহিষ্কার ।। ৩ কক্ষ পরিদর্শককে অব্যাহতি বেঙ্গলী মিডিয়াম হাই স্কুলে সবজি প্রদর্শনী অনুষ্ঠিত নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ছাড়া কেউ সাংবাদিক হতে পারবেন না- বিচারপতি এ কে এম আব্দুল হাকিম মুজিবনগরে কলেজ ছাত্রের রহস্যজনক আত্মহত্যা মেহেরপুরে হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন গাংনীতে গুলি করে বিএনপি নেতাকে হত্যার চেষ্টা মেহেরপুরে জেড কে ফিলিং স্টেশনে হামলা ও ভাংচুর মেহেরপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন ডিলার পর্যায়ে ডিজেল পাওয়ায় চাষীদের মাঝে স্বস্তি

মেহেরপুরে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
মেহেরপুরে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মেহেরপুরে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৩ জুন) সকাল ৯ টার দিকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

এসময় সদর উপজেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল,জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ জামানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category