• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরের সীমান্ত থেকে ইউএস ডলারসহ এক চোরাকারবারী আটক

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
মেহেরপুরের সীমান্ত থেকে ইউএস ডলারসহ এক চোরাকারবারী আটক
মেহেরপুরের সীমান্ত থেকে ইউএস ডলারসহ এক চোরাকারবারী আটক

মেহেরপুর সদর উপজেলার নবীন নগর খালপাড়া সীমান্ত থেকে ৩৮ হাজার ডলার ও ১৭ লাখ টাকাসহ রুবেল হোসেন (৩৭) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১২জানুয়ারী) সকাল ১১ টার দিকে সীমান্তের ১১৬ নম্বর মেইন পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের চাঁদ আলীর ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক শাহ মোঃ ইশতিয়াক জানান, নবীন নগর খালপাড়া সীমান্ত দিয়ে এক চোরাকারবারী আমেরিকার ডলার ভারতে পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় বুড়িপোতা ক্যাম্পের বিজিবির সদস্যরা। এ সময় আটক করা হয় রুবেল হোসেনকে। পরে তার ব্যাগ তল্লাশি করে ৩৮ হাজার ইউএস ডলার ও ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়। বিকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। টাকাগুলো ব্যাংকের মাধ্যমে ট্রেজারিতে প্রেরণ করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বিকালেই রুবেল হোসেনকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তার জামিন নামুঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category