মেহেরপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুইবার উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান এবং মেহেরপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অসুস্থতাজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে তাঁর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।