• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মেহেরপুরের শিশু ধর্ষণকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
মেহেরপুরের শিশু ধর্ষণকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
মেহেরপুরের শিশু ধর্ষণকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

শিশু উজালার ধর্ষণকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে প্রতিবাদী ছাত্র জনতা। রবিবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ধর্ষণকারীদের রক্ষা করার স্বার্থে বাদী ও বিবাদী পক্ষে আইনজীবীদ্বয়ের যোগসাজোশে মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে হবে। এবং মামলার মূল ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য দায়ী আইনজীবীদের সনদ বাতিল করার আহবান জানান মানববন্ধনে অংশগ্রহনকারীরা।

ধর্ষণকারী আসামিদের জামিনের প্রতিবাদে আইনজীবীর সনদ বাতিলের দাবিতে প্রতিবাদী ছাত্ররা বক্তব্যে বলেন, ধর্ষণকারী ও যারা জামিন করেছে তারা একই অপরাধের অপরাধী।

আগামী ২৪ ঘন্টার ভিতরে ধর্ষণকারীদের জামিনকারী আইনজীবীদের সনদের বাতিল না করলে পরবর্তীতে তারা কঠোর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দেন। এ সময় উপস্থিত ছিলেন, নাসিম, মুন্না, বিপ্লব ও গাফফারসহ প্রতিবাদী ছাত্র-জনতাসহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category