গেল সপ্তাহের তুলনায় বাড়েনি সবজির মুল্য, তবে বেড়েছে মাছ ও চালের দাম। ফলে স্বস্তির প্রভাব পড়েছে সবজির বাজারে। প্রচুর পরিমান সবজি বাজারে আমদানি হচ্ছে। শুক্রবার সকালে বড় বাজরের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, নানা ধরনের সবজি আমদানি হয়েছে বাজারে।
আলু এবং পেঁয়াজের দাম ছাড়া অন্যান্য সবজির দাম রয়েছে অপরিবর্তিত। আলু কেজি প্রতি ৫ টাকা এবং পেঁয়াজ ১০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। তবে চালের দাম প্রতিনিয়িতই বাড়তির দিকে। বস্তা প্রতি চালের দাম ১৫০ থেকে ২০০ টাকা করে বৃদ্ধি পেয়েছে।
পর্যাপ্ত পরিমান চাল বজারে আমদানি থাকলেও কেন চালের দাম বাড়ছে এমন প্রশ্ন প্রতিটি ক্রেতার। গেল দুই সপ্তাহ ধরে সব ধরনের মাছের দামও বাড়তি। বাজারে আমদানি কম হওয়ার কারণে মাছের দাম বেশি বলছে বিক্রেতারা। এদিকে মশলা জাতীয় পণ্য এবং মুদি বাজারে তেমন কোন দামের পার্থক্য লক্ষ্য করা যায়নি।