• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরের নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
মেহেরপুরের নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
মেহেরপুরের নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আলোচনা সভা ও র‌্যালির মধ্যদিয়ে মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়াতনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নুর, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, পুলিশ পরিদর্শক আব্দুল আলিম।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন।

জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামানের সঞ্চালনায় “শিক্ষকদের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এ স্লোগানকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে জেলা প্রশাসন চত্তর থেকে একটি র‌্যালি বের করা হয়। বাদ্যের তালে তালে র‌্যালিটি প্রধান সড়ক ঘুরে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category