• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মেহেরপুরের দুই আসনে সাত প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেহেরপুরের দুই আসনে সাত প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন
মেহেরপুরের দুই আসনে সাত প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলার দুটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের অনুকূলে এসব প্রতীক বরাদ্দ দেন।
মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হামিদকে দেওয়া হয়েছে লাঙ্গল প্রতীক। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান পেয়েছেন কাস্তে প্রতীক।
মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নাজমুল হুদা পেয়েছেন দাঁড়িপাল্লা এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল বাকীকে দেওয়া হয়েছে লাঙ্গল প্রতীক।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে মেহেরপুরের দুই সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে আরও গতি পেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category