• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরের চাকরির মেলায় ২৮০ জন বেকার যুবক-যুবতী পেলো চাকরি

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬
মেহেরপুরের চাকরির মেলায় ২৮০ জন বেকার যুবক-যুবতী পেলো চাকরি
মেহেরপুরের চাকরির মেলায় ২৮০ জন বেকার যুবক-যুবতী পেলো চাকরি

মেহেরপুরে চাকরি মেলায় ১২ টি প্রতিষ্ঠানে চাকরি পেলো ২৮০ জন। রবিবার (২৮ জুন) পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপি অনুষ্ঠিত এই চাকরি মেলায় আবেদনের প্রেক্ষিতে তাদের প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় চাকরি মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শামীম হোসেন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুল বাশার।

চাকরিপ্রাপ্তরা জানান, আমাদের মতো বেকার যুবকদের জন্য  কাজের সন্ধানে এমন আয়োজনে আমরা অত্যান্ত খুশি। বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এই চাকরি মেলা আয়োজন করায় Yamaha , walton, Honda, BD Jobs, PSP Group এর মত কোম্পানিতে চাকরিতে সুযোগ পেয়েছি।

চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ বলেন, দক্ষ জনবল পেতে এই চাকরি মেলায় আবেদন গ্রহণ করে চাকরি দেওয়ার উদ্দেশ্যে এখানে অংশগ্রহণ করেছি। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম বলেন, দারিদ্র বিমোচন সংস্থার আয়োজনে সরকারের এমন সহযোগিতা সমাজে বেকারত্ব ঘুচাতে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করছি।

সরকারের Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায় এই চাকরি মেলায় ৪৫০ জন আবেদনকারী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category